চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৬ মে) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশনসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্য।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন বিওপি স্থাপন এবং বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

