Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গে সহিংসতা, নিহত ৪: যাচ্ছেন অমিত শাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ০৬, মে ২০২৬
in বিশ্ব
A A
0

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিভিন্ন অভিযোগ উঠেছে।

বিভিন্ন রাজনৈতিক পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যার অভিযোগ তুলেছে। হাওড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া ও কলকাতাসহ একাধিক জেলায় সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে তৃণমূল ও বিজেপি উভয়ই তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছে।

আসানসোলসহ কয়েকটি এলাকায় দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। কোথাও কোথাও রাজনৈতিক কার্যালয় রং পরিবর্তন করে দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। সহিংসতা বা ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

এ অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলীয় কৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া তদারকি করবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর রাজ্যজুড়ে এ ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যার ফলে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি হস্তক্ষেপে বাধ্য হচ্ছে।

সূত্র: আনন্দবাজার।

Tags: অমিত শাহনিহতপশ্চিমবঙ্গবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি
  • চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
  • রাকসুতে আদর্শিক দ্বন্দ্বে সমন্বয় সংকট, ইশতেহার বাস্তবায়নে নেই তৎপরতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম