Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে: সড়কমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ০৪, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কেন্দ্রীয় পরিকল্পনার সফল বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে মাঠ প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর। প্রকল্প বাস্তবায়নের সময় ডিসিরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেসব বিষয় সম্মেলনে তুলে ধরা হয়েছে এবং সমাধানের উপায় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়নের বড় বাধা হিসেবে সামনে এসেছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতির উদাহরণ দিয়ে তিনি জানান, কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অনিয়মের দিকেও নজর দেন মন্ত্রী। সড়ক দখল, রাস্তার ওপর বাজার বসানো, অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল, অবৈধ বিলবোর্ড ও অনিয়ন্ত্রিত স্পিড ব্রেকার স্থাপন—এসব বন্ধে ডিসিদের আরও তৎপর হতে বলা হয়েছে।

তিনি আরও জানান, হাইওয়েতে থ্রি-হুইলারের চলাচল নিয়ন্ত্রণে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলক্রসিং দুর্ঘটনা ও ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ঘটনাও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ঈদ সামনে রেখে যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে অন্যান্য সড়কেও সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এটি দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। একই সঙ্গে সড়ক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্র ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tags: ডিসিপরিবহনসড়ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রকল্প পরিচালককে অবরুদ্ধ করেছে পবিপ্রবির ছাত্রদল
  • ছাত্রদলের সেক্রেটারি নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
  • পবিপ্রবিতে পিডি অবরুদ্ধ, কমিশন দাবির অভিযোগ
  • গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত
  • কুড়িগ্রামে মৌমাছির ‘হামলা’ জামায়াতের তিন নেতাকর্মী আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম