Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় অতিরিক্ত বৃষ্টিতে ইরিধানের করুন অবস্থা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ০৩, মে ২০২৬
in কৃষি
A A
0

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলায় অতিরিক্ত বৃষ্টিতে ইরি ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও বিল এলাকায় রোপণ করা ধান পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, হাজার হাজার টাকা ব্যয় করে এবং কঠোর পরিশ্রমে আবাদ করা ধান এখন পানির নিচে ডুবে রয়েছে। অনেক জমির ধান কাটার উপযোগী হয়ে উঠলেও বৈরী আবহাওয়ার কারণে তা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের ড্রেন ও জলধারা অনেক জায়গায় বন্ধ থাকায় জমির পানি দ্রুত নামছে না। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছে জেলার বিলাঞ্চলগুলো। এর মধ্যে পত্নীতলা উপজেলার চাতরা বিল, সাতবিলা, ঘুপসি বিল, ধামইরহাটের রসুল বিল, সাপাহারের জবই বিল, মহাদেবপুর ও নিয়ামতপুরের ঐতিহাসিক ছাতরা বিল, নওগাঁ সদর এলাকার হাঁসাইগাড়ি বিল, আত্রাই ও রানীনগরের বিস্তীর্ণ বিলাঞ্চল উল্লেখযোগ্য।

কৃষকরা বলছেন, আগামী কয়েকদিন আবহাওয়া অনুকূলে থাকলে কিছু ধান রক্ষা করা সম্ভব হতে পারে। অন্যথায় চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা।

Tags: কৃষিক্ষতিবৃষ্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকবিরোধী মানববন্ধন
  • বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’তে জাবি আইন অনুষদের ডিন অধ্যাপক
  • বান্দরবানে বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
  • যশোরে ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
  • হরমুজে শান্তি না ফেরা পর্যন্ত হামলা চলবে: আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম