হরমুজ প্রণালি ও দক্ষিণ উপকূলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরান থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত সমগ্র ইরানকে একক প্রতিরক্ষা এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শত্রুপক্ষের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্ভুল ও লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত থাকবে।
তার ভাষ্য, দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালিতে শান্তি ফিরে না আসা পর্যন্ত এই অভিযান চলবে।
সূত্র: আলজাজিরা

