মো আলম, বান্দরবান প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল উদ্দিন।
বান্দরবান সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বান্দরবানে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি’র পক্ষে এই ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার বান্দরবান জেলার বন্যাকবলিত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি একইসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ এর দায়িত্বেও রয়েছেন।
ত্রাণ বিতরণকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে দলীয়ভাবে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মিসেস মাম্যাচিং দিদি বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব জাবেদ রেজা বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জসিম উদ্দিন তুষার – বান্দরবান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

