Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড়লেখায় চালু হলো আধুনিক ভূমি সেবা সহায়তা কেন্দ্র

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জনসাধারণের জন্য ভূমি সেবা আরও সহজলভ্য করতে নতুন করে চালু হলো একটি সেবা কেন্দ্র।

সোমবার (২৭ এপ্রিল) ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (খলিল কম্পিউটার,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সরকারের উদ্যোগে স্থাপিত এ ধরনের কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো-ভূমি সংক্রান্ত সেবা পেতে গিয়ে সাধারণ মানুষ যেন দালাল বা তৃতীয় পক্ষের হয়রানির শিকার না হন। নতুন এই কেন্দ্রে নামজারি (মিউটেশন) আবেদন, সার্টিফাইড খতিয়ান সংগ্রহ,ভূমি উন্নয়ন কর (খাজনা) অনলাইনে পরিশোধ,ই-নামজারি সেবা এবং অন্যান্য ভূমি সংক্রান্ত অনলাইন আবেদন প্রক্রিয়াকরণসহ প্রয়োজনীয় ফরম বিক্রয় ও পূরণে সহায়তা দেওয়া হবে। সব সেবা সরকার নির্ধারিত মূল্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাঈমা নাদিয়া বলেন, মানুষের দোরগোড়ায় দ্রুত,সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে জনবান্ধব সেবার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে,কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে-সরকারি বিধি-বিধান মেনে নির্ধারিত ফিতেই সব ধরনের সেবা প্রদান করা হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • র‍্যাবের অভিযানে মৌলভীবাজারে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক
  • লালমনিরহাটে ৬১১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
  • মির্জাপুরে বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে টিন কেটে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
  • বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম