লালমানরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাবের পৃথক অভিযানে ৬১১ বোতল ফেনসিডিলসহ সমজাতীয় মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ফেনসিডিলের সমগোত্রীয় বিভিন্ন সিরাপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল মাদক জব্দ করা হয়।
এ সময় অবৈধ মাদক সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ সাইফুল ইসলাম সুজন (২০), পিতা মোঃ ইয়াকুব আলী
২। মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা মৃত ফজলুল হক
৩। মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা মোঃ মফিজুল খান
র্যাব আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

