Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৩ সপ্তাহ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৮ am ২৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও লেবাননের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর ট্রাম্প নিজে এই ঘোষণা দেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা গেছে, এই আলোচনার ধারাবাহিকতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা করছেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প মন্তব্য করেছেন, হিজবুল্লাহর উপস্থিতির কারণে পরিস্থিতি জটিল হলেও শান্তি প্রতিষ্ঠায় এই সংলাপ একটি বিশাল পদক্ষেপ। তিনি সাফ জানিয়ে দেন, আক্রান্ত হলে ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোয়াদ এই উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় লেবাননকে আবারও ‘মহান’ করে গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি কূটনৈতিক সংলাপ।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, এই বর্ধিত যুদ্ধবিরতির মূল লক্ষ্য হলো ইসরায়েলি আক্রমণ স্থায়ীভাবে বন্ধ করা, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন শুরু করা। তবে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনার তীব্র বিরোধিতা করছে। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ওয়াফিক সাফা জানিয়েছেন, তারা এই সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া কোনো চুক্তি মেনে নেবে না।

Tags: ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে উত্তেজনাপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুদ্ধবিরতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিল ‘সেভ বাংলাদেশ’
  • শারীরিক জটিলতায় নকল পা ও সার্জারি লাগতে পারে মোজতবা খামেনির
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ
  • ডাকসু নেতা ও শিবির কর্মীদের ওপর হামলা, জামায়াতের নিন্দা
  • যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান পোপ লিওর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম