Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাওরে “নয়ন ভাগা” বৈশাখ: উৎপাদন খরচ ১ হাজার, বিক্রি ৮শত, চরম লোকসানে কৃষক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০২ pm ২৩, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও সংকট। স্থানীয়ভাবে একে বলা হচ্ছে “নয়ন ভাগা” বৈশাখ—অর্থাৎ শুধু চোখে দেখা, কিন্তু লাভ নেই।

স্থানীয় কৃষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিবৃষ্টিতে নিচু জমির ধান তলিয়ে যাওয়া, হারভেস্টার সংকট, শ্রমিকের অভাব এবং মজুরি বৃদ্ধি—সব মিলিয়ে ধান কাটার খরচ কয়েকগুণ বেড়েছে।

একজন কৃষকের হিসাব অনুযায়ী, মাত্র ৩২ শতক জমির ধান উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা। কিন্তু সেই জমিতে ফলন মিলছে ১৫ থেকে ২০ মণ ধান। অথচ খোলা বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়, যেখানে উৎপাদন খরচ দাঁড়াচ্ছে প্রায় ১০০০ টাকা।

ফলে প্রতি মৌসুমেই লোকসানে পড়ছেন কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে আগাম ধান বিক্রি করছেন, কেউ আবার জমিতেই পাকা ধান ফেলে রাখছেন অর্থের অভাবে।

শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করেছে। বর্তমানে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। হারভেস্টার মেশিনও পানির কারণে অনেক জমিতে ব্যবহার করা যাচ্ছে না।

কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত ধানের দাম থাকলেও বাস্তবে খোলা বাজারে সেই দাম মিলছে না। ফলে তারা দেনার বোঝায় চাপা পড়ছেন এবং ভবিষ্যতে ধান চাষ থেকে সরে যাওয়ার আশঙ্কা করছেন।

স্থানীয় কৃষকরা দ্রুত সরকারিভাবে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ, ভেজা ধান সংগ্রহের ব্যবস্থা এবং হাওর অঞ্চলে বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন।

Tags: কৃষক সংকটধান উৎপাদনবৈশাখসুনামগঞ্জহাওর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সরকারি ওটি তালাবদ্ধ, বেসরকারিতে ছুটছে প্রসূতি সেবা
  • সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
  • ব্রাহ্মণপাড়ায় তীব্র গরমে বাড়ছে রোগবালাই
  • বিএনপিকে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য
  • সরিষাবাড়ীতে তরুণদের রক্ষায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম