Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে তরুণদের রক্ষায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৮ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক জনাইদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এবং সরিষাবাড়ী ইমাম সমিতির সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলার ভয়ে পালানো পরিবার, ডোমারে বাড়ি বাড়ি লুটপাটের অভিযোগ
  • নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক
  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম