Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩১ pm ২৫, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আব্দুল মান্নান (৪০)। তার বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী (খর্দপাড়া) এলাকায়।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ডলার দেওয়ার নামে প্রতারণার শিকার হয়ে সৈয়দপুর উপজেলার বাসিন্দা মো. মিলন মিয়া (৪৫) নীলফামারী ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একটি চক্র তাকে ডলার সরবরাহের প্রলোভন দেখিয়ে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকা থেকে চক্রের সক্রিয় ওই সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে অপহরণ ও অবৈধভাবে আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়। ডলার দেওয়ার কথা বলে তারা ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবেশবান্ধব হাইব্রিড ড্রায়ার, কৃষিপণ্যে অপচয় কমানোর নতুন পথ
  • রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারী মতবিনিময় সভা
  • সাভারের শাহীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ
  • ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভিটামিন ডি, বলছে গবেষণা
  • শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম