Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪২ pm ২৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন ‘সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএএস) ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন)।

অন্যান্যদের মধ্যে সহসভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-আমীন (গ্লোবাল টেলিভিশন, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) এবং আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ)।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাজমুল ইসলাম (চ্যানেল ২৪), জাহিদ হোসেন (আর টিভি), কাওসার হোসেন (স্টার নিউজ), ইউসুফ হোসেন (বাংলা টিভি), জয় কুমার, জায়েদ খান (মাই টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি, উল্লাপাড়া) এবং শাহেদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি বলেন, সংগঠনটি ক্যামেরা জার্নালিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন পেশাভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক
  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম
  • জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম