Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপিকে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪১ pm ২৫, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না—আপনারা দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।”

শনিবার (২৫ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’-এ তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গণভোটের রায় মানছে না এবং বিভিন্ন ইস্যুতে পতিত সরকারের রাজনৈতিক ধারা অনুসরণ করছে। তার দাবি, সংসদীয় ভোটের ফলাফল তারা গ্রহণ করলেও গণভোটের ফল মানছে না, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের মতো আচরণ ও রাজনীতি অনুকরণ করলে জনগণ তা গ্রহণ করবে না। জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই ত্যাগের কথা ভুলে গেলে চলবে না।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি স্মরণ রেখে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করা উচিত, অন্যথায় তা জনগণের প্রতি অবিচার হবে।

Tags: আওয়ামী লীগজামায়াত আমিরবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক
  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম
  • জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম