Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া – ইটাখোলা সড়কের শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ করে বসত বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে বর্ষা মৌসুমে ঐ এলাকার তিনটি মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষকদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি ভারহুত, গোয়ালপাড়া ও হরিপুর মাঠের পানি শিরট্টি বাজার সংলগ্ন দুটি কালভার্ট দিয়ে হারাবতী নদীতে নিস্কাশিত হয়।

কিন্তুু শিরট্টি গ্রামের প্রভাবশালী আব্দুল আলীম নামের এক ব্যক্তি কালভার্ট দুটির পানি নিস্কাশনের মুখ বন্ধ করে ইটের বাড়ী নির্মাণ কাজ শুরু করেন। এতে করে উল্লেখিত মৌজায় মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হবে।
শিরট্টি গ্রামের কৃষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, তোজাম্মেল সহ একাধিক কৃষক জানান, এই মাঠগুলোতে আলু, তরমুজ, ধান সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। সময়ে অসময়ে অধিক বৃষ্টি হলে মাঠের পানি বের হওয়ার একমাত্র পথ এই কালভার্ট। সেটিই বন্ধ হলে কৃষকরা পথে বসবে।
এবিষয়ে জানতে চাইলে আব্দুল আলীম বলেন, আমি সরকারী নিয়ম অনুসরণ করে ৩ ফিট জায়গা ছেড়ে দিয়ে বসত বাড়ী নির্মাণ করছি। এখানে পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ার কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বলেন, স্থানীয় ভূমি অফিসকে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তারিখঃ ২২/০৪/২০২৬

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
  • জ্বালানি তেল লিটার ২০০ টাকা: ব্রাহ্মণপাড়ায় প্রতিবাদে উত্তেজনা
  • চরভদ্রাসনে পুলিশের উপর হামলার পর পলাতক আসামি গ্রেফতার
  • ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইউরোপের নীরবতার সমালোচনা আরাঘচির
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম