Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে পুলিশের উপর হামলার পর পলাতক আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১২ pm ২২, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও চিহ্নিত আসামি কবির খান (৫৩) অবশেষে গ্রেফতার হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে আটক করে চরভদ্রাসন থানা পুলিশ। এ অভিযানে দোহার থানা পুলিশের সহযোগিতা ছিল। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত কবির খান চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। স্থানীয়দের কাছে তিনি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু হিসেবে পরিচিত।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মুন্সির চর বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করলেও, পরে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

ঘটনার পর একইদিন চর হরিরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে আরও একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চরভদ্রাসন থানার এসআই এনামুল হক জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগেই দুটি মামলা ছিল। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সির চর বাজারে অভিযান চালায়। অভিযানে এসআই মোজাম্মেল হক, কাজী রিপন, সহকারী পরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল উজ্জল অংশ নেন। গ্রেফতারের পর কবির খানকে মোটরসাইকেলে তোলার সময় তার বড় ভাই সূর্য খানসহ অন্য স্বজনরা বাধা দেন এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির খানকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম