Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর শহরে তীব্র যানজট এখন সাধারণ সমস্যার বাইরে গিয়ে জনদুর্ভোগে রূপ নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ উত্তর তেমুহনী, বাগবাড়ী থেকে বিসিক হয়ে টার্মিনাল পর্যন্ত সড়কে প্রতিদিন দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনের কারণে মূল সড়কে চাপ পড়ে এই যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি ছড়িয়ে পড়ছে সড়কে, ফলে পুরো শহরে সৃষ্টি হচ্ছে স্থবিরতা।

প্রতিদিন সকাল থেকে শুরু হওয়া এই যানজট ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে অফিসগামী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ সব শ্রেণির মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। চলমান এসএসসি পরীক্ষার্থীরাও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছে।

একজন চাকরিজীবী জানান, প্রতিদিন অফিসে যেতে অতিরিক্ত দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পণ্য পরিবহনে বিলম্ব হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এদিকে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাও যানজটে আটকে পড়ছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সরকারিভাবে দেশে জ্বালানি সংকট নেই বলা হলেও বাস্তবে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এই অচলাবস্থার প্রকৃত কারণ কী?

ভুক্তভোগীরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণহীনতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, পাম্পের সামনে যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং বিকল্প সমাধান না নিলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম