Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইউরোপের নীরবতার সমালোচনা আরাঘচির

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ২২, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোর নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

খবরটি জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

বুধবার (২২ এপ্রিল) ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সঙ্গে টেলিফোন আলাপে আরাঘচি আঞ্চলিক পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার রাজনৈতিক, আইনগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ধরনের সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এমন ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

আরাঘচি আরও দাবি করেন, হরমুজ প্রণালির বর্তমান অস্থির পরিস্থিতি মূলত যুক্তরাষ্ট্রের একতরফা ও বেআইনি সামরিক পদক্ষেপের ফলাফল।

তিনি বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান তার জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া নেতিবাচক প্রভাবের দায় হামলাকারী দেশগুলোর ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় দেশগুলোর নীরবতাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাই দুর্বল হচ্ছে।

ফোনালাপে লেবাননের পরিস্থিতিও আলোচনায় আসে। উভয় পক্ষ সেখানে যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

Tags: ইউরোপইরানপারমাণবিকবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম