Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৮ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনায় প্রবাস ফেরত এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা–সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হিমু আক্তার জানান, তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস গাড়ি তাদের গতিরোধ করে।

এরপর ৫ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন এবং ১০ হাজার টাকা লুট করে নেয়।

এ সময় বাধা দিলে প্রবাসীর স্ত্রী হিমু আক্তার ও তার ভাই মাইনকে মারধর করে আহত করে ডাকাতরা।

ঘটনার পর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

রূপগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Tags: #রূপগঞ্জ #নারায়ণগঞ্জ#স্বর্ণালংকার লুটস্বর্ণ ও বৈদেশিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম