Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৫ pm ২১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সরকার ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে অগ্রসর হতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপের কারণে এবারের বাজেট পুরোপুরি ‘পারফেক্ট’ নয়।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেটের বিভিন্ন দিক এখনও পর্যালোচনায় রয়েছে এবং এর বাস্তবায়ন নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। কর-জিডিপি অনুপাত এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে নেই বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, বৈশ্বিকভাবে বিদেশি ঋণ কমার প্রবণতার মধ্যেই বাংলাদেশকে বাজেট পরিকল্পনা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগের সরকারের সময় বিপুল পরিমাণ আর্থিক দায় সৃষ্টি হয়েছে, যার মধ্যে শুধু বিদ্যুৎ খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে ব্যয়ও বেড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে চাপ সৃষ্টি করেছে।

এনবিআর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি প্রণয়ন ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে এবং এখানে আমলাদের পাশাপাশি কর বিশেষজ্ঞদেরও সম্পৃক্ত করা হবে। তার মতে, কর ফাঁকির প্রতি সমাজে যে সহনশীলতা রয়েছে, তা পরিবর্তন না হলে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

রপ্তানি ও কর সুবিধা প্রসঙ্গে তিনি জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রপ্তানি করতে চাইলে সহজেই বন্ড সুবিধা পাবে। তবে বন্ড ব্যবহার না করলে কর সুবিধার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দের ২ শতাংশ রাখা হয়েছে, যা তিনি কম বলে মনে করেন না। তবে সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে তা ৫ শতাংশে উন্নীত করা। একই লক্ষ্য রয়েছে স্বাস্থ্যখাতেও।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দক্ষ মানবসম্পদ গঠনের জন্য এ দুটি খাতে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

Tags: অর্থমন্ত্রীঋণব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অজগর উদ্ধার
  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন-ওয়াহিদ এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম