Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৯ pm ২১, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে ধর্মীয় বয়ানকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকের ব্যানার ছেঁড়ে ফেলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত ২০ জুন (শুক্রবার) নোয়াপাড়া দিঘির পাড় বাইতুল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা গেছে, মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইউনুস সাহেবের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থক মো. ফারুক হোসেন নিজের টানানো আর্জেন্টিনা দলের ব্যানার নিজেই খুলে ছিঁড়ে ফেলেন।

ফারুক হোসেন বলেন, বয়ানে ইমাম উল্লেখ করেন, “পৃথিবীতে যার সঙ্গে সম্পর্ক রাখবে, হাশরের ময়দানে তার সঙ্গেই দাঁড় করানো হবে।” এ বক্তব্য শোনার পর তিনি উপলব্ধি করেন, তিনি একজন মুসলিম, আর আর্জেন্টিনা একটি অমুসলিম রাষ্ট্র। তাই ওই দলের সমর্থনে ব্যানার টাঙিয়ে রাখা তার জন্য সমীচীন নয়। এই উপলব্ধি থেকেই তিনি নিজের টানানো ব্যানার সরিয়ে ফেলেছেন বলে দাবি করেন।

তবে ঘটনার পর ব্যানার ছেঁড়ার ভিডিও নিজেই ধারণ করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রচার করেন ফারুক। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বারবার বলেন, “ভাই, আমার নাম উল্লেখ করে নিউজ করে দিয়েন।”

অন্যদিকে, স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেন, পুরো ঘটনাটি ছিল আলোচনায় আসার উদ্দেশ্যে পরিকল্পিত। তাদের অভিযোগ, ফারুক নিজের ব্যানার নিজেই ছিঁড়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, “এটি ধর্মীয় অনুপ্রেরণার চেয়ে ভাইরাল হওয়ার প্রচেষ্টাই বেশি বলে মনে হয়েছে।”

তবে ফারুক হোসেনের বক্তব্য এবং স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের ঘটনাটি নিয়ে এলাকায় যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।

Tags: ইমামমসজিদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহায় মানুষের চোখে আলো ফেরাতে ডিএসকের মানবিক উদ্যোগ
  • মদনে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন
  • ১৩৭ বছরে বিএম কলেজ: দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অমর বাতিঘর
  • অর্থনৈতিক সংকট স্বাভাবিক অবস্থায় আনতে সরকারের দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
  • সব জন্মদাতা বাবা নন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম