Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিকঃ

প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে “প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতা: বাংলাদেশ প্রেক্ষাপট” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মশালাটি SIBE-NIMC প্রকল্পের আওতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রতিবন্ধিতার ধারণা, এর বিভিন্ন ধরন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং সমাজে প্রচলিত ভুল ধারণা। বক্তারা বলেন, প্রতিবন্ধিতা শুধুমাত্র ব্যক্তির শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নয়; বরং সামাজিক দৃষ্টিভঙ্গি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পরিবেশগত প্রতিবন্ধকতাই একজন ব্যক্তির পূর্ণাঙ্গ অংশগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে “প্রতিবন্ধিতা বান্ধব সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ইতিবাচক ও সম্মানজনক উপস্থাপন নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী ও শিশু প্রতিবন্ধীদের বিষয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

এছাড়া জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সনদ (UNCRPD), সামাজিক মডেল বনাম মেডিক্যাল মডেল, অন্তর্ভুক্তি ও অ্যাক্সেসিবিলিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, সামাজিক মডেল অনুযায়ী প্রতিবন্ধকতার মূল কারণ ব্যক্তি নয়, বরং সমাজের তৈরি করা বাধাসমূহ।

কর্মশালায় মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণের কার্যকর কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ও কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) মোঃ ইয়াসীন। বিশেষ অতিথি ছিলেন উপসচিব (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) মোঃ তানজীম এবং BERDO-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক। সম্পদ ব্যক্তি হিসেবে ছিলেন পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোমাম্মৎ রহিমা আক্তার, উপপরিচালক ও উপ-প্রকল্প পরিচালক সুমানা পারভীন ও মোঃ ফাইম সিদ্দিকী।

বক্তারা বলেন, সঠিক দৃষ্টিভঙ্গি, সহায়ক পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Tags: কর্মশালাপ্রতিবন্ধিতাসাংবাদিকতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ ছাড়লেন যুবশক্তির ডা. জাহিদুল
  • ২৮০ লিটার পেট্রোলসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • ঝিনাইগাতীতে হাতির ভয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তের চার গ্রামের মানুষের
  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক
  • গম পাচারের অভিযোগে বিপাকে নুসরাত জাহান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম