Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আপনি এখনই সরে দাঁড়ান, হাঙ্গেরির প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৪ pm ১৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

হাঙ্গেরিতে নতুন সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট তামাশ সুয়োকের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের ম্যাজিয়ার।

৪৫ বছর বয়সি ম্যাজিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি প্রেসিডেন্টকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, সুয়োক হাঙ্গেরীয় জাতির ঐক্যের প্রতিনিধিত্ব করার উপযুক্ত নন এবং তার পদে থাকার কোনো নৈতিক বা রাজনৈতিক বৈধতা নেই।

পোস্টে ম্যাজিয়ার আরও লেখেন, নতুন সরকার গঠনের পরপরই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, তা না হলে তার দল জনগণের সমর্থন নিয়ে সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনবে।

তিনি ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ছাড়াও বর্তমান প্রশাসনে নিয়োগ পাওয়া আরও কিছু ব্যক্তিকে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হতে পারে।

এদিকে সামাজিক মাধ্যমে একটি ছবি ও ভিডিও শেয়ার করে ম্যাজিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ঐতিহাসিক পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেন। ভিডিওতে বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে একা ব্যালকনিতে হাঁটতে দেখা যায়, যা নিয়ে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে ম্যাজিয়ারের দল তিসা পার্টি বড় ব্যবধানে জয়লাভ করে দীর্ঘ ১৬ বছরের অরবান শাসনের অবসান ঘটায়। নির্বাচনের পর তিনি দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও জানান, আগামী মে মাসের মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে এবং ইইউর স্থগিত তহবিল দ্রুত ছাড় করানো তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

Tags: প্রধানমন্ত্রীপ্রেসিডেন্টবিশেষ নিউজহাঙ্গেরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীরে যেসব সমস্যা থাকলে গরম বেশি লাগে
  • স্বপ্নতরী ফাউন্ডেশন থেকে সিনিয়র সহ সভাপতির পদত্যাগ
  • শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, চাচাদের বিরুদ্ধে মামলা
  • নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ
  • এবার যারা স্বাধীনতা পদক পেলেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম