Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা,তিন ঘণ্টায় ছেলে আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০০ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন এবং বড় ভাই গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আকল মিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে মশিকুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর রহমান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর রহমানের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত মশিকুর রহমান পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করে। পরে কালাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের সহায়তায় অভিযুক্ত মো. মুশফিকুর রহমান মশিক (৪০) কে আটক করা হয়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জহিরুল ইসলাম মুন্না জানান,পারিবারিক দ্বন্দ্বের জেরে অভিযুক্ত মুশফিকুর রহমান মশিক তার বৃদ্ধ বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বড় ভাই শহিদুর রহমানকে গুরুতর আহত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম