Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডাক-ঢোলের তালে, রঙিন মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবে মেতে ওঠেন সব বয়সী মানুষ। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের পসরা সাজানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ হাসিবুর রেজা, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি কাজী শাহআলম খোকন, মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মো আবদুল মতিন, মৎস কর্মকর্তা রাগিব হাসান মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা লুৎফা ইয়াসমিন ,মুক্তিযুদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার নূরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tags: পহেলা বৈশাখ উদযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম