Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি দল গনভোটকে অস্বীকার করেছে: জামায়াত আমির

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৮ am ১১, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

সরকারি দল বিএনপি ‘সবকিছু শেষ করে দেওয়ার অপকৌশল’ নিয়েছে বলে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সরাসরি বলেছি, আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন। আপনাদের ওপর আমাদের কোনো আস্থা নেই। সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি।”

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, “সরকারি দলের সদস্যরা একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছেন, যা সংসদীয় রীতিনীতির পরিপন্থী। আমরা আপত্তি জানানোর পর কিছু বিষয় যুক্ত করা হলেও তা গ্রহণযোগ্য হয়নি।”

বিরোধীদলীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৩৩টি অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার জন্য আনা উচিত ছিল। কিন্তু দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন বিল ও পিএসসি বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ‘ল্যাপস’ বা অকার্যকর তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এটি জনগণের স্বার্থের পরিপন্থী বলে তিনি দাবি করেন।

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্বসম্মতি থাকা সত্ত্বেও হঠাৎ সংশোধনী এনে বিলটিকে ‘দলীয়করণ’ করা হয়েছে। বিরোধী দলকে এই সংশোধনীর বিষয়ে আগে থেকে জানার সুযোগ দেওয়া হয়নি বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন যে, অধিবেশনের মাত্র এক ঘণ্টা আগে বিপুল পরিমাণ নথিপত্র সরবরাহ করা হয়েছে, যা পর্যালোচনার জন্য পর্যাপ্ত নয়। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত প্রতিনিধিত্ব বন্ধ করার নির্বাচনী অঙ্গীকার সরকার পূরণ করেনি বলে তিনি সমালোচনা করেন।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া আগে থেকেই নির্ধারিত ছিল এবং গণভোটের ফলাফলকে উপেক্ষা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এই লড়াই থেকে বিরোধী দল একচুলও সরে আসবে না।

Tags: গনভোটজামায়াত আমিরডা. শফিকুর রহমানবিএনপিসরকারি দল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি দল গনভোটকে অস্বীকার করেছে: জামায়াত আমির
  • নীলফামারতে বন্ধুত্বের অনন্য নজির: এক বন্ধুর জন্য সবার মাথা ন্যাড়া
  • নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মাকে কুপিয়ে গুরুত্ব জখম
  • শ্রীমঙ্গলের লাল টিলায় দক্ষিণাকালী পূজায় ভক্তসমাগম
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রব্বানী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম