Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর ও বগুড়ায় ভোট ডাকাতির প্রতিবাদে বায়তুল মোকাররমে জামাতের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ১০, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। আজ ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার বাদ জুম’আ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, উপনির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে পুনরায় নজিরবিহীন ভোট ডাকাতির মহোৎসব চালানো হয়েছে। সরকারদলীয় ক্যাডাররা বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করেছে। এছাড়া বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে।

বক্তারা বলেন, এই সরকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শেরপুর ও বগুড়ার ঘটনা আবারও প্রমাণ করেছে যে, বর্তমান প্রশাসনের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। হামলা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার এই প্রচেষ্টাকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জামায়াতে ইসলামীভোট ডাকাতিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড
  • ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ, জি-৭ সম্মেলনে আনতে চান ম্যাকরন
  • ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে খলিলুর রহমান
  • সব চোখ পাকিস্তানে: ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে বিশ্বজুড়ে উৎকণ্ঠা
  • জ্বালানির দামে স্থিতিশীলতা কবে, জানালেন বিশেষজ্ঞরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম