Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের ঝলক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ০৯, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

শেখ মাসুম বিল্লাহ, উপজেলা প্রতিনিধি (রামপাল) বাগেরহাট:

বাগেরহাটের রামপাল উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। তিনি তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান প্রদর্শনী ও স্টল স্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রামপাল সরকারি ডিগ্রি কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা, সগুনা মাধ্যমিক বিদ্যালয়, বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় ও গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

এ সময় স্টল পরিদর্শনের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট-এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags: বাগেরহাটবিজ্ঞানশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণ জয়
  • মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন
  • কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক বেহাল, বিপাকে ৫ হাজার পরিবার
  • আবারও বিরোধী দলের ওয়াকআউট
  • আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি: শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম