সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় সোমবার (৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানেই শেষ হয়।পরে স্টেডিয়ামের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ আফরোজা আখতার।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন, জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, সাবেক ফিফা রেফারী ও সাজেক্রীস সদস্য তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ডা.আবুল কালাম বাবলা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ ও জেলা আম্পায়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম শিবলু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা রাইফেলস্ ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আসিফ কবির হিরোন, আলতাফ হোসেন, ফুটবল রেফারি আব্দুল গফ্ফারসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

