ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে বিমানটির পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলেও আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) মেহের নিউজ এজেন্সির বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
মেহের নিউজের দাবি অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পাইলট গুরুতরভাবে আহত হন। তবে তিনি জীবিত আছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, এফ-৩৫ যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা উন্নত রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য পরিচিত। এর আগে প্রায় দুই সপ্তাহ আগে একই ধরনের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান।

