সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে বৈঠক করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন এবং সেখানে কিছুক্ষণ আলোচনা করেন।
প্রায় ১৭ থেকে ১৮ মিনিটের এই বৈঠক শেষে দুজন একসঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসেন। পরে প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

