Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ১৪, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) ইফতারের আগে কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হলেন বিল্লাল হোসেন ভূঁইয়া (৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল হোসেই ভূঁইয়া রায়চর গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার বড় ছেলে। বাড়ির গ্যাসের চুলা ব্যবহার ও মালিকানা নিয়ে তার ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়ার সঙ্গে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

তর্কের একপর্যায় ক্ষিপ্ত হয়ে আনিসুর বড় ভাই বিল্লালকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর জখম হয়ে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুর পর আনিসুর দ্রুত পালিয়ে যান।

হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আদর্শ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেছেন, পারিবারিক কলহ এবং গ্যাসের চুলা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, মূল অভিযুক্ত আনিসুর রহমানকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ঘটনার পর পুরো রায়চর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: গ্যাসনিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি
  • বকশীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র গ্রামে স্থানান্তর
  • মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী
  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম