Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে এক্যফোরামের সভাপতির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫০ am ১১, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর-এ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাংবাদিক ঐক্য ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে “গৌরীপুরে সন্ত্রাসী দিয়ে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর ও চাঁদা দাবি করেন ডাক্তার আমান!” শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর স্থানীয় শাহিন মুন্সি নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হন বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর জনতা ব্যাংকের সামনে সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর শাহিন মুন্সি ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

প্রতিবাদ সভায় সংগঠনের সাবেক সভাপতি, সহ-সভাপতিসহ মোট ১৮ জন সদস্য বক্তব্য রাখেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

Tags: এক্যফোরামগৌরীপুরময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওমরাহ করার পরামর্শ দিলো সৌদি সরকার যে সময়ে
  • কুলাউড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ঝালকাঠির সেই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়ালো বিপিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম