Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:১০ pm ১০, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয়। বর্তমানে বিশ্বজুড়ে মানবসৃষ্ট দুর্যোগের ভয়াবহতাও বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে শিশু-কিশোরদের দুর্যোগ সম্পর্কে সচেতন ও প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা হচ্ছে।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবাইয়াত, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবীর হীরা এবং গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকারসহ অন্যান্যরা।

এছাড়াও গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার মো. হাসানুজ্জামান শাহীনের নেতৃত্বে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফায়ার ফাইটার মনির, এমদাদুল হক, জীবন, ফিরোজ ও শরীফ।

Tags: গৌরীপুরজাতীয়দুর্যোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ভাঙা-গড়ার গল্প নিয়ে আসছে ইয়াশ-ইভানার ‘একসাথে আলাদা’
  • কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ
  • উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম