বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকো এনার্জিসে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই প্রতিষ্ঠানটি ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।
‘ফোর্স মেজর’ হলো এমন একটি ঘোষণা, যেখানে নিয়ন্ত্রণের বাইরে কোনো পরিস্থিতির কারণে সরবরাহ বা চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ করতে না পারলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা হয় না।
সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর সিত্রা এলাকায় অবস্থিত তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরই ফোর্স মেজর ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইরানের ড্রোন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা সরকারিভাবে জানানোর পরপরই ওই স্থাপনার চারপাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়।

