প্রয়োজনের তাগিদে নগরবাসীকে প্রায়ই ছুটতে হয় বিভিন্ন মার্কেট বা শপিং সেন্টারে। তবে ধুলাবালি আর যানজট পেরিয়ে সেখানে গিয়ে যদি দেখা যায় দোকানের শাটার নামানো, তখন স্বাভাবিকভাবেই হতাশ হতে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো—আজ শুক্রবার (৬ মার্চ) রাজধানীর কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকানপাট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
সামরিক জাদুঘর (বিজয় সরণি): সাধারণত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।
শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বরের পাশে): রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বাইরে বের হওয়ার আগে এসব তথ্য জানা থাকলে অযথা সময় ও ভোগান্তি দুটোই এড়ানো সম্ভব।

