ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন ছয় প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ছয়জন আইনজীবী সুপ্রিম কোর্টে এ রিট দায়ের করেন। রিটকারীদের মধ্যে ছিলেন গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাইল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।
রিটে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) ছয়টি সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নামসমূহ হলো:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।
হাইকোর্টের রিটে এই নিয়োগের বৈধতা নিয়ে সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

