Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লস্কর-ই-তাইয়েবার হামলার আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা জোরদার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তুতে রাখছে। এই তথ্যের ভিত্তিতে দিল্লি প্রশাসন দেশের প্রধান পর্যটন কেন্দ্র ও উচ্চ-নিরাপত্তা এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে। বিশেষ করে লাল কেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, চাঁদনী চক এলাকার একটি মন্দির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া সংবেদনশীল ধর্মীয় স্থান এবং জনাকীর্ণ জনসমাগমস্থলও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রস্তুতি হিসেবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশ নিবিড় সমন্বয় বজায় রেখেছে। সিসিটিভি নজরদারি, যানবাহন তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াডও প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।

Tags: দিল্লিলস্কর-ই-তাইয়েবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম