Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জিয়া পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২২ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, বাংলাদেশ, রাজনীতি
A A
0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর বিএনপির নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা—সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তাদের পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা।

এরপর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা শ্রদ্ধা জানান।

এদিকে পুরো শহীদ মিনার এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিখালেদা জিয়াজিয়াউর রহমানতারেক রহমানভাষা শহীদশহীদ মিনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার
  • উজিরপুরে গভীর রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল
  • প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
  • মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির তোপের মুখে রুমিন ফারহানা
  • বাউফলে শহীদ মিনারে বিয়ে বাড়ির মতো আলোকসজ্জা, বিভিন্ন মহলে ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম