ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামি আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।
জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

