Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের দিনে ট্যাক্সি, ট্রাক বন্ধ; ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫০ am ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, সারাদেশ
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সরকার জানিয়েছে, ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। এছাড়া জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্যসেবা ও সংবাদপত্র বহনকারী যানবাহন চলতে পারবে।

বিমানযাত্রীরা পাসপোর্ট ও টিকিট দেখিয়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী ও তাদের এজেন্ট, সাংবাদিক এবং পর্যবেক্ষকরা অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসক বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনমতো এই বিধিনিষেধ কঠোর বা শিথিল করতে পারবেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনট্যাক্সিট্রাক বন্ধমোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম