Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্যালারিতে আরতি সিংয়ের ওপর খেপলেন কারিনা কাপুর!

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪১ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

 কারিনা কাপুর খানের মেজাজ যে একটু চড়া, তা বলিউডে কারো অজানা নয়। এবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর গ্যালারিতে ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংয়ের পরিবারের ওপর তাঁর সেই বাঁকা চাহনি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে করিনার সেই ‘কড়া নজর’ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

মাঠে কারিনা তাঁর দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে স্বামী সাইফ আলি খান এবং দুই সন্তান তৈমুর ও জেহ্‌-কে নিয়ে খেলা উপভোগ করছিলেন। ঠিক তখনই সেখানে উপস্থিত হন আরতি সিং, তাঁর স্বামী দীপক চৌহান ও তাঁর মা। ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তাঁর পরিবার ছবি তোলার জন্য বেশ উৎসাহিত হয়ে পড়েন।

অভিযোগ উঠেছে, আরতি ও তাঁর পরিবার কারিনাকে এক প্রকার উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি মোটেও পছন্দ করেননি কারিনা। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে অত্যন্ত কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন ‘বেবো’। তাঁর চোখেমুখে স্পষ্ট ছিল বিরক্তির ছাপ।

পরিস্থিতি বেগতিক দেখে সাইফ আলি খান দ্রুত উদ্যোগী হন। তিনি নিজে কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হন। সাইফের সৌজন্যবোধের কারণে পরিস্থিতি শান্ত হলেও ক্যামেরার সামনে কারিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ বলছেন, আরতির পরিবারের উচিত ছিল কারিনাকেও সমান গুরুত্ব দেওয়া। আবার অনেকের মতে, কারিনা সবসময়ই একটু বেশি ‘অহংকারী’ আচরণ করেন।

Tags: কারিনা কাপুরবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজনে বিশৃঙ্খলা কাম্য নয়: হাফিজ উদ্দিন
  • কোটা আন্দোলন থেকে সরকার পতন: শেষ ৭২ ঘণ্টার নাটকীয় ঘটনাপ্রবাহ
  • জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনার পদত্যাগের আগের ৪৮ ঘণ্টা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
  • ৫ আগস্ট ২০২৪: ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম