Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা”

Bangla FMbyBangla FM
৯:২২ am ০১, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম,জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধ পরবর্তী: আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব’ শীর্ষক একাডেমিক আলোচনা। সোমবার (৩০ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা হয়। 

অনুষ্ঠান সঞ্চালনায় জিএসএসআরসি উপপরিচালক ড. মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি  বলেন, “শিয়া-সুন্নি বিভেদ থেকে মুসলিম সম্প্রদায়কে বেরিয়ে আসতে হবে। আন্তঃসম্প্রদায়িক বিরোধ মুসলিম সমাজে তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলছে। একত্রিতভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।” 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, “মার্কিন-ইসরায়েলি স্বার্থ এখন এক সুতোয় গাঁথা। তেল সম্পদ ও আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে ইরানকে কেন্দ্র করে একটি কৌশলগত সঙ্কট তৈরি করা হচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তি সমীকরণ তৈরি করছে, যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।” এছাড়াও তিনি বলেন, “এই সংঘাত যদি প্রকৃত যুদ্ধের রূপ নেয়, তাহলে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে তেলের বাজারে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে।”

প্যানেল আলোচনায় অংশ নিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “ইরানের ইসলামি বিপ্লবের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের সূচনা। মুসলিম বিশ্বকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, “গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধসংক্রান্ত তথ্য প্রচারে গণমাধ্যম যেভাবে জনমত প্রভাবিত করে, তা প্রায়শই বিশেষ এজেন্ডার দিকে ঝুঁকে পড়ে।” 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জিএসএসআরসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা
  • রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত
  • রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম