Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনীতি নিষিদ্ধ পবিপ্রবিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

Bangla FMbyBangla FM
১০:৫২ am ২৩, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর আগমনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ ঘটনা ঘটে।

২৬ ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। আগমনকে কেন্দ্র করে তার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী (বিএনপির ভাইস চেয়ারম্যান) তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানিনা।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “কীসের দুর্বলতা! আমার উপরও যদি হামলা হয় তাহলে প্রশাসনের কি করার আছে, প্রশাসন কি আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখবে!”

সংঘর্ষের কারণে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, “এতে আমার দেখার কিছু নেই।”

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে ক্যাম্পাসে আসেন নাই। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে অবদান থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের একজন শুভাকাঙ্খী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি বৈঠকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তবে তার উপস্থিতিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সুস্পষ্ট তথ্য প্রমান এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন তার ব্যবস্থা নিবে।

উল্লেখ্য যে, গত ১৩ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে পবিপ্রবি থেকে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

আবু হাসনাত তুহিন 

পবিপ্রবি প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম