অভিনয়শিল্পী স্বাগতা মা হয়েছেন। শনিবার (২১ জুন) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। খবরটি রোববার দুপুরে স্বাগতা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্বাগতা জানান, তিনি চেয়েছিলেন স্বাভাবিক প্রসব হোক, এজন্য দুই মাস আগে থেকেই ব্যাংককে অবস্থান করছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে হয়। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি।
নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়ম সর্বজয়া সানু আজাদ। স্বাগতা জানান, নামের মধ্যে তার দাদা আবুল হাসান আজাদ ও নানা খোদা বক্স সানুর নামের অংশ রাখা হয়েছে।
স্বাগতা ও তাঁর স্বামী হাসান আজাদ মেয়েকে নিয়ে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানা গেছে।
২০২৪ সালের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী, গীতিকার ও কম্পোজার হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

