Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে হামলা, অগ্নিসংযোগ ও ছাগল লুটের অভিযোগ

Bangla FMbyBangla FM
১২:১১ pm ০১, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাগল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী অথরা বাড়ৈ (৩০) জানান, সোমবার (১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে তিনি বাড়িতে একা ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত চাইনিজ কুড়াল দিয়ে তার বাড়ির প্রধান দরজায় আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে তারা পালিয়ে যায়।

পরে তিনি দেখতে পান, বাড়ির পেছনের ছাগল খামারে অগ্নিসংযোগ করা হয়েছে এবং খামার থেকে ১৮টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া তার পেঁপে বাগানে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অথরা আরও জানান, ঘটনাস্থলে দুর্বৃত্তরা একটি বাটন মোবাইল ফোন ফেলে রেখে যায়, যার নম্বর ছিল ০১৮৬২-৯২৮৯৬০। তিনি ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: খ্রিস্টান পল্লীতে গভীর রাতে হামলাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম