Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর রেলওয়ে পিডাব্লিউ’র গুদাম থেকে দুই পিক-আপ রেললাইন পাচার

Bangla FMbyBangla FM
৭:২৩ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর রেলওয়ে কারখানার পিডাব্লিউ (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী – পথ) শাখার স্টোর (গুদাম) থেকে গ্যাস দিয়ে কেটে দুই পিক-আপ রেললাইন পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সূত্র জানায়, রেললাইনগুলো গ্যাস দিয়ে টুকরো করে কাটার পর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি রেল প্রশাসনকে জানানো হলেও সময়মতো কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পাচারকৃত মালামাল দ্রুত স্থানান্তর করা হয়।

রেলওয়ে নীতিমালা অনুযায়ী, ইয়ার্ড বা স্টোরে গ্যাস ব্যবহার করে রেললাইন কাটার অনুমতি নেই। অত্যাবশ্যক পরিস্থিতিতে কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্লেড দিয়ে কাটা যেতে পারে। শুধুমাত্র ট্রাফিক লাইনের মেরামতকালে অনুমতিসাপেক্ষে গ্যাস ব্যবহার করা যায়।

তবে অভিযোগ রয়েছে, এসব নিয়মকে উপেক্ষা করে বহিরাগত সহযোগীদের সহায়তায় স্টোর ইনচার্জ সুলতান মৃধা রাতভর গ্যাস দিয়ে রেললাইন কাটেন এবং সকালে পিক-আপে লোড করে পাচার করেন।

ঘটনার পর সকাল ১০টার দিকে সংবাদকর্মী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা স্টোর খুলে সেখানে সদ্য কাটা রেললাইনের টুকরো, গ্যাস সিলিন্ডার ও কাটার সরঞ্জাম দেখতে পান।

আরএনবি সদস্যরা প্রশ্ন করলে ইনচার্জ সুলতান মৃধা বলেন, “কাজের সুবিধার্থে গ্যাস দিয়ে কাটা হয়েছে, যদিও নিয়ম নেই। তবে অনুমতি নিয়েছি। পাচারের অভিযোগ সত্য নয়।” এরপর এক বহিরাগত যুবক সোহাগকে ডেকে এনে উত্তেজিত আচরণ করেন তিনি।

বিষয়টি জানতে চাইলে পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, “স্টোরে গ্যাস ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। আমি কিছুই জানি না, দায়িত্ব ইনচার্জের।”

রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, “এই ইনচার্জের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারছি না। হাতেনাতে ধরিয়ে দিলে উপকৃত হবো।”

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রাক) আহসান জাবির বলেন, “তথ্য-প্রমাণ থাকলে নিউজ করুন। তদন্ত সাপেক্ষে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধরেললাইন পাচার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের সঙ্গে সংসদে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’
  • কালবৈশাখী ঝড়ে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত
  • চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম