Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট

Bangla FMbyBangla FM
১:৩৫ pm ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে দুই ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে পলাশ মৃধা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (২২ জুন) রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই ব্যবসায়ী পিয়াল হোসেন ও মো. মান্না গুরুতর আহত হন। পরদিন সোমবার সকালে ঘটনার প্রতিবাদে বন্দরের ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও আধাবেলা ধর্মঘট পালন করেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ওই রাতে ফল ব্যবসায়ী পিয়াল হোসেনের দোকানের সামনে ফুটপাত দখল করে চটি দোকান বসাতে চেয়েছিল পলাশ মৃধা ও তার সহযোগীরা। এতে বাধা দিলে পিয়ালের ওপর তারা হামলা চালায়। তাকে বাঁচাতে আসা ব্যবসায়ী মো. মান্নাকেও মারধর করা হয়।

আহত মান্না অভিযোগ করেন, “আমাকে মারধরের পাশাপাশি দোকানের ক্যাশ থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে তারা।”

হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে পলাশ মৃধা বলেন, “রাজনৈতিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।”

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ব্যবসায়ী সমাজ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন যদি কঠোর না হয়, তবে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।”

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম