Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

Bangla FMbyBangla FM
৫:৩৪ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

ঝালকা‌ঠির নলছিটিতে মোটরসাইকেল  দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. মজিবর রহমান হাওলাদার (৭৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার সময় উপজেলার নলছিটি দপদপিয়া  সড়কের খোজাখালি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। এসময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নলছিটি দপদপিয়া সড়কের খোজাখালি নামক স্থানে নলছিটি থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী মো. মজিবর রহমান দোকানের দেয়ালের সাথে মাথায় ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক মো. মজিবর রহমান  হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের ছেলে। তিনি তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল মো. রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকার মজিবুর রহমানের ছেলে। তাকে নলছিটি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে ।  

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম