Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:৩১ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


এস. এম. হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “সার্ভিস রুলস মেনে দায়িত্ব পালন, উন্নত খাবার সরবরাহ, ড্রেস কোড মেনে চলা, ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনগণের সঙ্গে সদাচরণ—এসব বিষয়ে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।”

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর অগ্রগতি তুলে ধরেন এবং চলতি মাসের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম উপস্থিত সদস্যদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বেশিরভাগ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্য আলী আল মামুন, ওয়াচার ওমর ফারুক, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ইদ্রিস আলী, এসআই কাছেদ মুন্সি, পুলিশ পরিদর্শক শামিমুল হক, হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম এবং প্রধান সরকারি জিএম আসমত উল্লাহকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) শেখ ইমরান হোসেন (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, মো. হাসানুর রহমান, শিক্ষানবিশ এএসপি মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলামসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং অন্যান্য পুলিশ সদস্যরা।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম